পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নান্দেদে দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন।
সঙ্কটের এই সময়কালে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানান তিনি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শ্রী মোদী দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানান হয়েছে,
“মহারাষ্ট্রের নান্দেদে দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।সঙ্কটের এই সময়কালে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে।আহতরা পাবেন ৫০ হাজার টাকাঃ প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/DM.
Saddened by the loss of lives due to a mishap in Nanded, Maharashtra. My thoughts are with the bereaved families in this hour of grief. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) September 11, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The…
महाराष्ट्रात नांदेड येथे झालेल्या दुर्घटनेतील जीवितहानीबद्दल ऐकून दुःख झाले. या दुःखद प्रसंगी माझ्या संवेदना शोकाकुल कुटुंबीयांसोबत आहेत. जखमींच्या तब्येतीत लवकर सुधार होण्यासाठी मी प्रार्थना करतो.
— PMO India (@PMOIndia) September 11, 2026
प्रत्येक मृत व्यक्तीच्या निकटवर्तीयांना PMNRF मधून ₹2 लाखांची सानुग्रह मदत…