Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নামিবিয়া ও পানামার নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে ভারতের সমঝোতাপত্রে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে নামিবিয়া ও পানামার নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে ভারতের সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে নির্বাচন পরিচালন কর্তৃপক্ষগুলির মধ্যে জ্ঞানের আদান-প্রদান সহ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা গড়ে উঠবে। এছাড়াও, নির্বাচন আয়োজন তথা নির্বাচনী প্রক্রিয়ায় কারিগরি মানোন্নয়নের ক্ষেত্রেও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে। এমনকি, প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ, পারস্পরিক তথ্য আদান-প্রদান, নিয়মিত আলাপ-আলোচনা আরও নিবিড় হবে। আশা করা হচ্ছে, এই সমঝোতা স্বাক্ষরের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত হবে।

CG/BD/SB…