Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নারী ও শিশু পাচার রোধে ভারত বাহরিন চুক্তি


নারী ও শিশু পাচার রোধে ভারত ও বাহরিনের মধ্যে এক সহযোগিতা চুক্তির প্রস্তাবে অনুমতি মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ যারা পাচারের শিকার হয়েছে তাদের উদ্ধার, দেশে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রস্তাবিত এই চুক্তিটি সম্পর্কে সবিস্তার আলোচনা হয়।

চুক্তিটি অনুমোদিত হওয়ায় ভারত ও বাহরিনের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, নারী ও শিশু সহ মানুষ পাচারের এই অপরাধের যথাযথ মোকাবিলায় দুটি দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আসন্ন বাহরিন সফরের সময় এপ্রিলের প্রথম সপ্তাহেই স্বাক্ষরিত হবে এই চুক্তিটি।

PG/SKD/DM/