Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নারী জাতির নেতৃত্বে উন্নয়ন প্রক্রিয়ার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

নারী জাতির নেতৃত্বে উন্নয়ন প্রক্রিয়ার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী


মহিলাদের নেতৃত্বে উন্নয়ন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রবিবার সংসদের কেন্দ্রীয় হল-এ দেশের মহিলা বিধায়কদের এক পূর্ণাঙ্গ জাতীয় সম্মেলনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র ‘নারী জাতির কল্যাণ’-এর মধ্যেই আমাদের চিন্তাভাবনাকে আবদ্ধ রাখলে চলবে না, এখন আমাদের চিন্তা করতে হবে ‘নারী জাতির নেতৃত্বে উন্নয়ন প্রচেষ্টা’ সম্পর্কে।

এই ধরণের একটি সম্মেলনের উদ্যোগ আয়োজনে নেত্রীত্বদানের জন্য লোকসভার অধ্যক্ষ শ্রীমতী সুমিত্রা মহাজনকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, অনুষ্ঠানের বাহ্যিক দিকগুলি ছাড়াও প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে যে মত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন, তারও গুরুত্ব অপরিসীম।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে একইসঙ্গে ব্যস্ত ও যুক্ত থাকার ঘটনাকে বর্তমান যুগে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার একটি বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয়। উৎসাহের বিষয় যে এই বিশেষ কাজে নারী জাতির রয়েছে স্বভাব পটুত্ব।

নিজের নিজের এলাকায় কাজকর্ম করার সময়ে প্রযুক্তি গ্রহণ করতে মহিলা বিধায়কদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই বিষয়টিতে তাঁর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন সম্মেলনের প্রতিনিধিদের কাছে। ‘MyGov’ মঞ্চ এবং ‘Narendra Modi App’-এর মাধ্যমে তিনি প্রভূত চিন্তাভাবনা ও মতামতের খোরাক পাচ্ছেন বলেও উল্লেখ করেন শ্রী নরেন্দ্র মোদী।

PG/SKD/SB/S