পিএমইন্ডিয়া
নয়া দিল্লি, ১১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে একদল নির্বাচিত সিইও এবং ব্যবসায়ী নেতার সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে, ভারত ও নিউজিল্যান্ড অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, বৈচিত্র্য এবং টেকসই উন্নয়নের প্রতি সাধারণ অঙ্গীকারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত; যা একটি উচ্চাকাঙ্ক্ষী ও দূরদর্শী অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। তিনি ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন, যা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করবে এবং বাজার প্রবেশাধিকার, বিনিয়োগ, পরিষেবা, প্রযুক্তি ও দক্ষ জনশক্তির আদান-প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে, ভারতের ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি—যার সঙ্গে যুক্ত হয়েছে তরুণ ও দক্ষ কর্মীবাহিনী, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি, ডিজিটাল বিপ্লব, অত্যাধুনিক পরিকাঠামো উন্নয়ন এবং অব্যাহত অর্থনৈতিক সংস্কার—নিউজিল্যান্ডের কোম্পানিগুলোর জন্য বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধারাবাহিক প্রবৃদ্ধির ধারা ভারতকে বিশ্ব প্রবৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি নিউজিল্যান্ডের বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরিকাঠামো উন্নয়ন, অসামরিক বিমান চলাচল, লজিস্টিকস, পরিচ্ছন্ন শক্তি, নগর পরিবহন ব্যবস্থা, জল ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল অর্থনীতির মতো খাতে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। ভারতের প্রাণবন্ত স্টার্ট-আপ ইকোসিস্টেমের কথা উল্লেখ করে তিনি উদ্ভাবন, ফিনটেক এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দুগ্ধ বিজ্ঞান, উদ্যানপালন ও বনায়ন খাতে নিউজিল্যান্ডের দক্ষতা এবং ভারতের বিশাল ভোক্তা বাজার, ফুড পার্ক ও কৃষি-প্রযুক্তি বিষয়ক মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বমানের খাদ্য মূল্য-শৃঙ্খল(গ্লোবাল ফুড ভ্যাল্যু চেইন্স) গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী মোদী ব্যবসায়ীদের বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৭ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার (প্রায় ৩৫,০০০ কোটি ভারতীয় রুপি)-এ উন্নীত করার লক্ষ্য অর্জনে সহায়তা করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত-নিউজিল্যান্ড অর্থনৈতিক অংশীদারিত্ব অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্যের একটি আদর্শ এবং উদ্ভাবন ও সমৃদ্ধির একটি মঞ্চ হয়ে উঠতে পারে।
SC/SB/DM
A stronger economic partnership between India and New Zealand will create new opportunities for businesses, innovators and our youth. Delighted to interact with industry leaders in Auckland.@chrisluxonmp
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
https://t.co/Zlkc3VYcDa
भारत और न्यूज़ीलैंड के संबंध एक turning point पर हैं।
— PMO India (@PMOIndia) July 11, 2026
आज हम अपने संबंधों को Strategic Partnership के सूत्र में बांध रहे हैं।
यह केवल एक diplomatic milestone नहीं है। यह हमारे साझा भविष्य का एक नया संकल्प है: PM @narendramodi
इस वर्ष दोनों देशों के बीच 9 महीनों के record समय में Free Trade Agreement किया गया।
— PMO India (@PMOIndia) July 11, 2026
यह आप सभी के लिए market access, investment, services, technology और talent mobility के नए अवसर लेकर आएगा: PM @narendramodi
India is not only a market; India is a launchpad for global growth: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 11, 2026
न्यूज़ीलैंड के पास horticulture, dairy science, और forestry में विशाल expertise है।
— PMO India (@PMOIndia) July 11, 2026
भारत के पास consumer market, food parks और agri-tech talent की ताकत है।
हम मिलकर farm-to-market value chains और global export platforms बना सकते हैं: PM @narendramodi