Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নিতিআয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীদেরউপ-গোষ্ঠীরস্বচ্ছ ভারত বিষয়ক প্রতিবেদনেরমূল বিষয়গুলি

নিতিআয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীদেরউপ-গোষ্ঠীরস্বচ্ছ ভারত বিষয়ক প্রতিবেদনেরমূল বিষয়গুলি

নিতিআয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীদেরউপ-গোষ্ঠীরস্বচ্ছ ভারত বিষয়ক প্রতিবেদনেরমূল বিষয়গুলি

নিতিআয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীদেরউপ-গোষ্ঠীরস্বচ্ছ ভারত বিষয়ক প্রতিবেদনেরমূল বিষয়গুলি

নিতিআয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীদেরউপ-গোষ্ঠীরস্বচ্ছ ভারত বিষয়ক প্রতিবেদনেরমূল বিষয়গুলি


শৌচালয়নির্মাণ ও পুরোনো অভ্যাসপরিবর্তন নিয়ে প্রচারকে সমানগুরুত্ব দিতে হবে। কারণ, শৌচালয়েরব্যবহার বৃদ্ধি, প্রকাশ্যেশৌচকর্ম মুক্ত গ্রামের লক্ষ্যপূরণে সহায়ক হবে। কেন্দ্র ওরাজ্য উভয় স্তরেই পেশাদারসংস্থাকে যুক্ত করে এই কর্মসূচিরজন্য কৌশল নির্ধারণ, রূপায়ণপদ্ধতি ও কাজের অগ্রগতির ওপরনজর রাখতে হবে। কেন্দ্রীয়সরকারকে মানুষের অভ্যাসপরিবর্তন নিয়ে প্রচারের জন্যতহবিলের বরাদ্দ ২৫ শতাংশবাড়াতে হবে। পরিচ্ছন্নতানিয়ে প্রচারের কাজে রাজনীতিও সমাজের অগ্রগণ্য ব্যক্তিত্বও বিখ্যাত মানুষদের কাজেলাগাতে হবে। স্কুলের পাঠ্যসূচিতে’স্বচ্ছভারত’ বিষয়টিকেঅন্তর্ভুক্ত করতে হবে। সচেতনতাবিষয়ে প্রচারের জন্য ছাত্রদেরনিয়ে’স্বচ্ছতাসেনানী’ নামেদল গড়া যেতে পারে। দক্ষতাউন্নয়ন কর্মসূচিতে এ বিষয়েআই.টি.আই. ওপলিটেকনিকগুলিতে কোর্স চালুকরা যেতে পারে। এমনকি, পরিচ্ছন্নতাও বর্জ্য পরিচালন বিষয়ে গবেষণারজন্য উৎকর্ষ কেন্দ্র গড়া যেতেপারে।

কর্মসূচিরব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয়সরকারকে ৭৫ শতাংশ ও রাজ্যসরকারকে ২৫ শতাংশ অর্থ দিতেহবে। পার্বত্য রাজ্যগুলিরজন্য এই অনুপাত ৯০ শতাংশ : ১০শতাংশ করা যেতে পারে। পেট্রোলজাতসামগ্রী ও টেলিকম পরিষেবাএবং কয়লা, অ্যালুমিনিয়ামও লৌহ আকরের খনি থেকে জমা হওয়াবর্জ্যের পরিমানের ওপর সেস্বসানো যেতে পারে, কেন্দ্রেরমতো রাজ্য স্তরেও ‘স্বচ্ছভারত কোষ’ গঠনকরা যেতে পারে।

কর্পোরেটসংস্থার সামাজিক দায়িত্ববাবদ অর্থ যে রাজ্যে এই সবসংস্থা রয়েছে, সংশ্লিষ্টরাজ্যে ব্যয় করা যেতে পারে।চতুর্দশ অর্থ কমিশন থেকেপ্রাপ্ত অর্থ ‘স্বচ্ছভারত মিশন’-এরকাজের জন্য স্বশাসিত সংস্থাগুলিকেদেওয়া যেতে পারে। কেন্দ্র ওরাজ্য সরকারগুলি স্বচ্ছ ভারতবন্ড ছাড়তে পারে। এই কর্মসূচিরসাফল্যের জন্য প্রযুক্তিখুঁজতে ন্যাশনাল টেকনিকালবোর্ড স্থাপন করা যেতে পারে।বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎক্রয়-বিক্রয়নিয়ে মূল নীতি তৈরি করা প্রয়োজন।বর্জ্য থেকে কম্পোস্ট সারতৈরির উদ্যোগে ভর্তুকিরব্যবস্থা করা যেতে পারে।বেসরকারি ক্ষেত্রে এই ধরনেরউদ্যোগে কর ছাড় দেওয়া যেতেপারে। কঠিন ও তরল বর্জ্য পরিচালনব্যবস্থার ওপর আরও জোর দিতেহবে।

বস্তিএলাকায় বায়ো-টয়লেটবা জৈব শৌচালয় নির্মাণেরউদ্যোগ নেওয়া যেতে পারে।জনসাধারণের জন্য নির্মিতসাধারণ শৌচালয়গুলির দেখভালেরদায়িত্ব পঞ্চায়েত সংস্থারহাতে দিতে হবে। শহরে ‘পেঅ্যান্ড ইউজ’ মডেলেএকাজ করা যেতে পারে।

যেকোনও স্বায়ত্ত্বশাসিত সংস্থারনির্বাচন প্রার্থীর বাড়িতেশৌচাগার থাকা বাধ্যতামূলককরা যেতে পারে।

বায়ো-মেডিকেলবর্জ্য এবং ই-বর্জ্যসহ সমস্ত রকমের বর্জ্য পরিচালনসংক্রান্ত আইনগুলিকে কঠোরকরা দরকার। কাগজ কুড়িয়েদেরবর্জ্য পরিচালনের কাজে যুক্তকরা যেতে পারে।

হাতেকরে ময়লা নিষ্কাশনের কাজসংশ্লিষ্ট আইন মেনে বন্ধ করতেহবে। স্বচ্ছ ভারতের কাজেরক্ষেত্রে প্রতিযোগিতামূলকরেটিং চালু করা যেতে পারেসর্বস্তরে।

প্রতিমাসের একটি নির্দিষ্ট দিনকেএবং প্রতি বছরের ২ অক্টোবরশেষ হওয়া সপ্তাহকে ‘স্বচ্ছভারত অভিযান’-এরজন্য চিহ্নিত করে বিভিন্নসংস্থাকে তাদের কাজের জন্যপুরস্কৃত করা যেতে পারে।

নিতিআয়োগকে এই অভিযানের জন্যআন্তঃবিভাগীয় ক্ষেত্রেরসাধারণ মঞ্চ হিসেবে ব্যবহারকরা যদেতে পারে। দেশকে প্রকাশ্যেশৌচকর্ম মুক্ত করতে সমস্তমন্ত্রক ও রাজ্য সরকারগুলিরসঙ্গে পরামর্শক্রমে নিতিআয়োগকে একটি এ সংক্রান্তমূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতেহবে।

PG/PB/SB/S