Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘নির্বাচনগণতন্ত্রের উদযাপন’: জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা


জাতীয় ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী। নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বলে বর্ণনা করে সকল ভোটারকেই তাঁদেরভোটাধিকারপ্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। বয়স ১৮ বছর পূর্ণ হলে দেশের তরুণরা যাতে ভোটারতালিকায় তাঁদের নাম নথিভুক্ত করেন সেজন্যও তাঁদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী।

এইউপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, “জাতীয় ভোটার দিবস উপলক্ষে আপনাদেরসকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অভিনন্দন জানাই নির্বাচন কমিশনকে,সম্মান জানাই গণতন্ত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি।

নির্বাচনহল গণতন্ত্রের উদযাপন। কারণ তার মধ্য দিয়েই জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটে যাগণতন্ত্রের এক সর্বোচ্চ সাফল্য।

যোগ্যসকল নির্বাচকদেরই আমি আহ্বান জানাই তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আহ্বান জানাইআমার তরুণ বন্ধুদের যাতে বয়স ১৮ বছর পূর্ণ হলেই তাঁরা ভোটার হিসেবে নিজেদের নামনথিভুক্ত করেন।”

PG/SKD/DM