পিএমইন্ডিয়া
৪,১০,০০০ ব্যালট ইউনিট এবং ৩,১৪,০০০০ কন্ট্রোল ইউনিট কেনার জন্য নির্বাচনকমিশনের প্রস্তাবটি বুধবার অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠকটি। ২০১৭-১৮ অর্থবছরের জন্য এই ব্যালট ও কন্ট্রোল ইউনিটগুলি কেনার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে,২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৭১,৭১৬ কন্ট্রোল ইউনিট এবং ৪,৩৫,৩০৬ ব্যালট ইউনিট কেনারযে প্রস্তাব পেশ করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাতেও আনুষ্ঠানিকভাবেসম্মতি জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রতিটি ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটকেনার জন্য আনুমানিক যথাক্রমে ৭,৭০০ এবং ৯,৩০০ টাকা ব্যয় হবে বলে প্রস্তাবে বলাহয়েছে। এর ফলে, ঐ দুটি অর্থ বছরের জন্য ব্যালট ও কন্ট্রোল ইউনিট কেনার কাজে মোটব্যয়ের পরিমাণ দাঁড়াবে ১,০০৯ কোটি ৬০ লক্ষ টাকা। ব্যাঙ্গালোরের ভারত ইলেক্ট্রনিক্সলিমিটেড এবং হায়দরাবাদের ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে এইইউনিটগুলি কেনা হবে।
এই প্রক্রিয়ার ফলে পুরনো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-গুলিপর্যায়ক্রমে বাতিল করে দেওয়া হবে। এগুলি সংগ্রহ করা হয়েছিল ২০০০-০৫ – এই সময়কালে।প্রয়োজনে নতুন ইউনিট সংগ্রহের ক্ষেত্রে সংখ্যার হেরফের ঘটানো প্রয়োজন মনে করলে সেসম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।
PG/SKD/DM/