Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নির্মাণ শিল্পে আবর্জনার পুনর্ব্যবহারে ভারত-নরওয়ে চুক্তি


পুরনো বাড়ি ভেঙে ফেলা এবং নতুন বাড়ি নির্মাণের ফলে ধ্বংসস্তুপ সহ বিভিন্ন মাল-মশলার ফেলে দেওয়া অংশ পুনর্ব্যবহারের ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা এবং মানবসম্পদের বিকাশের ক্ষেত্রে সহযোগিতা প্রসার সম্পর্কিত ভারত ও নরওয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি আজ অনুমোদিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই চুক্তিটি স্বাক্ষরিত হবে নরওয়ের ‘সিনটেফ’ সংস্থা এবং ভারতের কেন্দ্রীয় পূর্ত দপ্তরের (সি পি ডব্লিউ ডি) মধ্যে।

উল্লেখ্য, গত বছর ২ অক্টোবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘স্বচ্ছ ভারত মিশন’-এর সূচনা করেন। ভারতকে একটি পরিচ্ছন্ন দেশ রূপে তুলে ধরতে এই মিশনকে ঘিরে একটি জন-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ভারতের নির্মাণ শিল্প থেকেই বছরে গড়ে ১০ থেকে ১২ মিলিয়ন টন ধ্বংসস্তুপ ও অন্যান্য আবর্জনা জমা হয়। বিভিন্ন আবাসন ও সড়ক নির্মাণের কাজে এই সমস্ত ফেলে দেওয়া মাল-মশলার চাহিদা রয়েছে প্রচুর। তাই, শুধুমাত্র পুনর্ব্যবহারের মাধ্যমেই এই সমস্ত আবর্জনা সরিয়ে ফেলে দেশকে অনেকাংশে পরিচ্ছন্ন করে তোলা যায়। এই লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরের প্রস্তাব ও তাতে অনুমোদন।

SSS/SKD/DM/……30th December, 2015