Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নীতি আয়োগ এবং রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের মধ্যে, সামাজিক, অর্থনৈতিক, শিল্প এবং আঞ্চলিক উন্নয়ন কর্মসূচি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের (২৬ সেপ্টেম্বর) বৈঠকে নীতি আয়োগ ও রুশ ফেডারশনের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, শিল্প এবং আঞ্চলিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লিখিত ক্ষেত্রগুলিতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখে একটি কৌশল স্থির করা ও তা রূপায়ণের কথা এই সমঝোতায় বলা হয়েছে। দুই দেশের নিজস্ব শক্তি, বাজার, প্রযুক্তি এবং নীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বোঝাপড়ার একটি কাঠামো ও উপযুক্ত পরিবেশ গড়ে তোলার কথা এই সমঝোতা স্মারকে বলা হয়েছে। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশ যৌথ উদ্যোগে গবেষণা প্রকল্প পরিচালনা করবে এবং তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবে। উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সফর বিনিময়, সেমিনার, সম্মেলন প্রভৃতি আয়োজন এবং উভয় দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে অন্যান্য ধরণের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই সমঝোতায়।

 

CG/PB/DM