Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেতৃত্ব, সংস্কার ও রূপান্তর বিষয়ক একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রী অমিতাভ কান্তের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি বড় স্বপ্ন দেখার গুরুত্ব এবং রূপান্তরের ক্ষেত্রে সংস্কারের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও মৌলিক পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতে পরিস্থিতির উন্নয়নে ‘আস্পিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম’ বা ‘আকাঙ্ক্ষী জেলা কর্মসূচি’র প্রভাবও এতে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন সংস্কার কীভাবে নাগরিকদের জন্য এবং ব্যবসার ক্ষেত্রে ভারতকে আরও সহজ, সরল ও দক্ষ করে তুলতে সহায়তা করেছে, তার বিবরণও এতে রয়েছে। 
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেন:
শ্রী @amitabhk87-এর একটি নিবন্ধ, যেখানে তিনি প্রধানমন্ত্রী @narendramodi-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এতে প্রধানমন্ত্রীর কাজের ধরন, বড় স্বপ্ন দেখার গুরুত্ব এবং সংস্কার কীভাবে রূপান্তর ঘটাচ্ছে – সেসব বিষয় উঠে এসেছে।
পাশাপাশি তিনি আলোচনা করেছেন কীভাবে ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম’ (উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি) স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও মৌলিক পরিকাঠামোর উন্নয়নে সহায়তা করেছে এবং বিভিন্ন সংস্কারের ফলে নাগরিক ও ব্যবসায়িক ক্ষেত্রে ভারত আরও সহজ, সরল ও দক্ষ হয়ে উঠেছে।

https://indianexpress.com/article/opinion/columns/amitabh-kant-narendra-modi-leadership-10882779/lite/
https://x.com/PMOIndia/status/2100832225625325630?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100832225625325630%7Ctwgr%5Ea7569d90f535f1e3adbb7ea6d1fc82b94aaa034a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311911reg%3D48lang%3D2

 

 

SC/PM/SB