Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা


নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে কথা বলেন। 

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :

“নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে আজ কথা বলে খুশি হয়েছি। আমরা ভারত-নেদারল্যান্ডস সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি।

সেমিকন্ডাক্টর,  মেগা জল প্রকল্প, গ্রিন হাইড্রোজেন এবং মেধা বিনিময়ের মতো ক্ষেত্রগুলিতে আমাদের অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কথা বলেছি। 

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি এবং ওই এলাকায় দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর  প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।”

@MinPres

 

SC/MP/AS