Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ০৯ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি শ্রী রবি লামিছানে এবং দলের বর্ষীয়ান নেতা শ্রী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;

“রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি শ্রী রবি লামিছানে এবং দলের বর্ষীয়ান নেতা শ্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে উষ্ণ বার্তালাপ হয়েছে।

নির্বাচনে তাঁদের জয় এবং আরএসপি-র অনন্যসাধারণ সাফল্যের জন্য দুই নেতাকে অভিনন্দন জানিয়েছি। আসন্ন নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমাদের দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণে তাঁদের সঙ্গে কাজ করার ব্যাপারে ভারতের অঙ্গীকারের কথা জানিয়েছি। 

আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রয়াস ভারত ও নেপালের সম্পর্ককে আগামী বছরগুলিতে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

@hamrorabi

@ShahBalen

@party_swatantra”

SC/MP/SKD