পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গত ৩০ মে নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি শর্মা ওলি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শুক্রবার এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী ওলি ভারতে সাধারণ নির্বাচনে তাঁর দলের বিপুল জয়ের জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারত ও নেপালের মধ্যে পরম্পরাগত ঘনিষ্ঠ ও বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও মজবুত করতে নেপালের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে তাঁর অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন।
দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ রূপায়ণের অগ্রগতিতে দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন।
SSS/BD/DM/
Had a very warm and productive meeting with PM @kpsharmaoli.
— Narendra Modi (@narendramodi) May 31, 2019
Thank you for your gracious presence at the Swearing-in Ceremony. I look forward to working with you to take India-Nepal partnership to newer heights. pic.twitter.com/GyACZ2ihuN