পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে নেপালের প্রধানমন্ত্রী শ্রী সুশীল কৈরালার সঙ্গে কথা বলেন।
নেপালে হিংসাত্মক ঘটনায় প্রাণহানির জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী দু:খপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারবর্গ ও নেপালের জনগণের প্রতি শোক প্রকাশ করেন।প্রধানমন্ত্রী শ্রী মোদী এই বলে উদ্বেগ প্রকাশ করেন যে, নেপালে সাম্প্রতিক ভূমিকম্পের ফলে যে বেদনাদায়ক ক্ষয়ক্ষতি হয়েছে তার সঙ্গে এই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যুক্ত হয়ে সমস্যাকে আরো গুরুতর করে তুলতে পারে |
এই সময়ে সংযমের অনুশীলন ও শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী আহ্বান জানান।হিংসা পরিহার করে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য নেপালের সরকার, সব ক’টি রাজনৈতিক দল এবং জনগণের প্রতি তিনি আহ্বান জানান।
শান্তি প্রক্রিয়া এবং সংবিধানের খসড়া প্রণয়নে নেপাল যে ঐতিহাসিক অগ্রগতি উপস্থাপন করেছে সে বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। তিনি বারবার এই বার্তা উচ্চারণ করেন যে, নেপালের সব ক’টি রাজনৈতিক দলের মধ্যে অমীমাংসিত বিষয়গুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে, প্রয়োজনে জনগণ সহকারে বৃহত্তর আলোচনার মঞ্চের মাধ্যমে, যাতে বিশ্বাস ও আস্থার বাতাবরণ শক্তিশালী হয়ে উঠে এবং তা যেন সমাজের সকল অংশের মধ্যে প্রসারিত হয় এবং যাতে এমন সমাধান সুত্রে উপনীত হওয়া যায় যা এক ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সম্ভাবনাময় উন্নয়নশীল নেপালের সমস্ত নাগরিকের অভিপ্রায়কে প্রতিফলিত করে এবং তাদের আশা-আকাঙক্ষাকে স্থান দেয় |
প্রধানমন্ত্রী শ্রী মোদী নেপালের নিরাপত্তার জন্য একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের তরফে যা যা করা দরকার তার সমস্ত কিছু যথাসাধ্য করা হবে বলে আশ্বাস দেন।
নেপালের প্রধানমন্ত্রী শ্রী কৈরালাকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এক শান্তিপূর্ণ, নিরাপদ, স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ নেপালের উত্থান দেখতে পাওয়াটাই ভারতের একমাত্র আকাঙক্ষা। তিনি বলেন, নেপালের অন্তর্নিহিত শক্তি হচ্ছে তার সমৃদ্ধ সামাজিক বৈচিত্র, অপরিমেয় সম্পদ এবং অসাধারণ মেধা সম্পদ | তিনি বারবার করেই বলেন, সেই লক্ষ্য অর্জনের জন্য নেপালের জনগণের ইচ্ছা ও অগ্রাধিকারের ভিত্তিতে ভারত নেপালকে সমস্ত রকম সহায়তা দিয়ে যাবে |
SC/SRC/DSC/AGT