Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ডা’ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ডা’ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে


নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপাল কম্যুনিষ্ট পার্টির সহ-সভাপতি শ্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ডা’ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। দুই নেতার মধ্যে ভারত-নেপাল সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী, শ্রী দাহালের সঙ্গে তাঁর আগেকার বার্তালাপের কথা উল্লেখ করেন এবং ভারত-নেপাল সম্পর্কের উন্নতিতে তাঁর ভূমিকার প্রশংসা করেন। চলতি বছরে তাঁর দু’বার নেপাল সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঘন ঘন উচ্চ পর্যায়ের আলাপ-আলোচনার ফলে ভারত-নেপাল সম্পর্ক জোরদার করার বিষয়টি গতি পাচ্ছে।

CG/SB