পিএমইন্ডিয়া
উত্তরাখন্ডের কাশিপুর জেলার হেমপুরে নেপা লিমিটেডের অধিকারে থাকা ৮০৩ একর জমি ফেরত পাছে রাজ্য সরকার| বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক কেন্দ্রীয় সংস্থা কর্তৃক অধিকৃত ওই জমি ফেরত দেবার বিষয়তিতে অনুমোদন দেয়| নেপানগরের নেপা লিমিটেড ভারত সরকারের একটি রাষ্ট্রায়ত্ব সংস্থা|
পূর্বতন উত্তরপ্রদেশ সরকারের শিল্প উন্নয়ন নিগম ১৯৮৭ সালে ওই জমিটি নিউজপ্রিন্ট তৈরী করার কারখানা স্থাপনের উদ্দ্যেশ্যে ৯০ বছরের জন্য লিজ দেয় নেপা লিমিটেডকে| কিন্তু এর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদন না থাকায় কারখানাটি স্থাপন করা যায়নি| এই অবস্থায় জমিটিকে বিকল্প কাজে লাগানোর জন্য ফেরত চায় উত্তরাখন্ড সরকার| কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এই বিরাট মাপের জমিটিকে রাজ্য সরকার অন্য কোন উৎপাদক কাজে লাগাতে পারবে|
SC/ND/S