পিএমইন্ডিয়া
দু’দেশের নৌ-কর্মীদেরযোগ্যতা ও দক্ষতা সংক্রান্ত শংসাপত্রগুলিকে পারস্পরিক ভিত্তিতে স্বীকৃতি দেবে ভারতও সংযুক্ত আরব আমিরশাহি। এই মর্মে একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এজন্যদু’দেশের মধ্যে স্বাক্ষরিত হবে একটি মউ বা সমঝোতাপত্র।
প্রস্তাবিত মউ-তেদু’দেশের নৌ-শিক্ষা ও প্রশিক্ষণ, প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কিতশংসাপত্র, প্রশিক্ষণ সংক্রান্ত নথিপত্র এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারশংসাপত্রগুলিকে পারস্পরিক ভিত্তিতে স্বীকৃতি দানের সংস্থান রাখা হবে । এর ফলে, কাজেনিযুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত হবে দু’দেশের নাবিকদেরমধ্যে।
PG/SKD/DM