Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্‌থ রিহ্যাবিলিটেশন ভোপালের পরিবর্তে মধ্যপ্রদেশের সেহোরে করার সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্‌থ রিহ্যাবিলিটেশন (এনআইএমএইচআর) মধ্যপ্রদেশের সেহোর জেলায় গড়ে হবে বলে। নতুন দিল্লীতে আজ (তেসরা অক্টোবর) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ইতিপূর্বে গত ১৬ই মে মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রথম এনআইএমএইচআর মধ্যপ্রদেশের ভোপালে প্রতিষ্ঠা করা হবে বলে স্থির হয়েছিল। আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ফলে ভোপালের বদলে সেহোর জেলায় এই প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

এনআইএমএইচআর দেশের মধ্যে প্রথম উন্নতমানের মানসিক স্বাস্থ্য চিকিৎসার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। মানসিক চিকিৎসার জন্য মানবসম্পদ তৈরি করা ও এক্ষেত্রে গবেষণার জন্য একটি পুরোধা প্রতিষ্ঠান হিসেবে এনআইএমএইচআর কাজ করবে।

****

CG/SC/DM/…