Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ন্যাশনাল কোম্পানি আইন অ্যাপিলেট ট্রাইব্যুনালে অতিরিক্ত তিনটি বিচার বিভাগীয় সদস্য এবং সমসংখ্যক টেকনিক্যাল সদস্য পদ তৈরিতে মন্ত্রিসভার মঞ্জুরি


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল কোম্পানি আইন অ্যাপিলেট ট্রাইব্যুনালে অতিরিক্ত তিনটি বিচার বিভাগীয় সদস্য এবং সমসংখ্যক টেকনিক্যাল বা কারিগরি সদস্য পদ তৈরিতে অনুমতি মিলেছে।

এই সদস্য পদগুলি হবে লেবেল ১৭ অনুযায়ী তৈরি করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যাবতীয় ভাতা সহ মূল বেতন হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা। এই পদগুলিতে বেতন খাতে বার্ষিক খরচ দাঁড়াবে ২ কোটি ২৭ লক্ষ ৮২ হাজার ৯৬ টাকা। নতুন এই পদগুলি সৃষ্টির ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলার নিষ্পত্তি সুনিশ্চিত হবে। একই সঙ্গে ২০১৭’র অর্থ আইন ও কোম্পানি আইন অনুযায়ী ন্যাশনাল কোম্পানি আইন অ্যাপিলেট কর্তৃপক্ষকে যে অধিকার দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে মেনে চলা সম্ভব হবে।

CG/BD/SB