Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নয়ডায় ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী : বন্টন করলেন ৫,১০০টি ই-রিক্সা

নয়ডায় ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী : বন্টন করলেন ৫,১০০টি ই-রিক্সা

নয়ডায় ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী : বন্টন করলেন ৫,১০০টি ই-রিক্সা


মঙ্গলবার‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শিল্পোদ্যোগ স্থাপনে ইচ্ছুকতপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের উৎসাহদানই এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। এর আওতায় প্রার্থীদের ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তাদানের সংস্থান রয়েছে। নয়ডায় এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট গ্রহীতাদের মধ্যে বন্টন করা হয় ৫,১০০টি ই-রিক্সা।

বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী উপলক্ষে এদিননয়ডায় তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু কঠিন ও গুরুত্বপূর্ণ মুহূর্তে বিভিন্ন সরকারি পদে থেকে দেশ ও জাতির সেবা করে গেছেনবাবু জগজীবন রাম।প্রসঙ্গত,তাঁর বিশিষ্ট অবদানেরওস্মৃতিচারণ করেন শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর লক্ষ্য দেশে কর্মপ্রার্থীদের সংখ্যা বৃদ্ধি নয়, বরং দেশের যুবসমাজ যাতে নিজেরাই কর্মদাতা হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচি দলিত ও আদিবাসীদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শ্রী মোদী বলেন, আমাদের উন্নয়ন প্রক্রিয়া আরও শক্তিশালী হয়ে উঠবে তখনই যখন দেশের দরিদ্র মানুষ সামিল হবেন এই প্রক্রিয়ার সঙ্গে। সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে তাঁরা যেন তাঁদের সন্তানদের, বিশেষ করে কন্যাসন্তানদের লেখাপড়ার মাধ্যমে শিক্ষিত করে তোলেন।

এর আগে, চা-পান অনুষ্ঠানে এই কর্মসূচির সুযোগ গ্রহণকারী ব্যক্তিদের পরিবার-পরিজনদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। একটি ই-রিক্সা কিভাবে একটি পরিবারের জীবনধারণের মান আরও উন্নত করে তুলতে পারে সে সম্পর্কে পরিবার-পরিজনরা আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

পরে, একটি ই-রিক্সাতেও সওয়ার হন শ্রী মোদী। সেল ফোনের মাধ্যমে তিনি ই-রিক্সার ভাড়া মিটিয়ে দেন।

PG/SKD/DM/S