Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নয়া দিল্লিরলাল কেল্লা সংলগ্ন মাধব দাস পার্কে দশেরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ


নয়া দিল্লি: ৩০ সেপ্টেম্বর: বিজয়া দশমীরপুণ্য লগ্নে অনেক অনেক শুভেচ্ছা|

উত্সব এক দিক দিয়ে আমাদের সামাজিক মূল্যবোধেরপ্রতিফলন এবং এক ধরনের সামাজিক শিক্ষার মাধ্যম|

প্রতিটি উত্সব আমাদের সমষ্টিগত শক্তি প্রদর্শনেরপ্রথাকে এগিয়ে নিয়ে যায়, আমাদের সামাজিক দায়িত্বের প্রতি সংবেদনশীল করে তোলে এবংসমাজের সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অক্লান্তভাবে কাজ করে যাওয়াকে চালিত করে|

আমাদের উত্সবের সঙ্গে কৃষি ও ফসল কেটে ঘরে তোলা, নদীও পর্বত, আমাদের ইতিহাস ও আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও যুক্ত রয়েছে|

হাজার হাজার বছর হয়ে গেলেও প্রভু রাম ও প্রভু কৃষ্ণেরগাঁথা আমাদের সামাজিক প্রতিবেশকে অনুপ্রাণিত করার এক উত্স| আমাদেরকে জাগরিত করারএক উত্স| নবরাত্রির মঙ্গলময় দিনগুলোর শেষে আজ বিজয়া দশমীর দিনে রাবণের প্রতিমূর্তিজ্বালানোর প্রথা রয়েছে আমাদের| এটাও আমাদের সেই মহান ঐতিহ্যের এক অংশ| কিন্তু একজনদায়িত্বশীল নাগরিক হিসেবে অপশক্তিকে প্রতিসংহার করা আমাদের অবশ্যপালনীয় কর্তব্যএবং এক্ষেত্রে সমাজকে সচেতনতা বৃদ্ধির গতি বজায় রাখতে হবে|

আমি বলতে চাই, এই উত্সব ও পার্বণগুলো শুধুমাত্রবিনোদনের জন্য নয়, এর পেছনে উদ্দেশ্য থাকতে হবে| এর মধ্য দিয়ে আমাদেরকে দেশের জন্যকোনো ইতিবাচক কিছু করার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে| কেউ কল্পনা করতে পারবে যে,অযোধ্যা থেকে একবস্ত্রে বেরিয়ে যাওয়া প্রভু রাম সমস্ত পথ যেতে যেতে তাঁর দৃঢ়চরিত্র ও সংকল্পে এমন এক বিশাল যৌথশক্তির সংগঠন গড়ে তোলেন যে, শ্রীলংকা বিজয়ের সময়সমাজের প্রতিটি পর্যায়ের মানুষ উনার সঙ্গে যুক্ত হয়ে যান| তাতে নর যুক্ত হয়েছে,বানর যুক্ত হয়েছে, এমনকি যোগ দিয়েছে প্রকৃতিও| লোক সংগ্রহের কত বড় অদ্ভুত শক্তিহলে পরে প্রভু রামচন্দ্রজি এতো বড় শক্তিকে নিজের সাথে যুক্ত করতে পেরেছেন| এমনকিবিজয়ী হওয়ার পরও তিনি একইরকম বিনয়ী থাকেন এবং নিজেকে জনগণের কল্যাণে উত্সর্গীকৃতকরে দেন|

আজ বিজয়া দশমীর এই পার্বণে আসুন আমরাও সংকল্প করি যে,২০২২ সালে যখন ভারত স্বাধীনতার ৭৫ বর্ষ পালন করবে, সেই সময়ের মধ্যে আমরাও আমাদেরদেশের জন্য কোনো না কোনো ইতিবাচক অবদান রাখব| এক গর্বিত জাতির নাগরিক হিসেবেআমাদের ‘সংকল্প’ হতে হবে ‘সিদ্ধির’ জন্য, যাতে আমরা ২০২২ সালের মধ্যে আমাদের বিনীতও ইতিবাচক অবদান রাখতে পারি| আসুন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের দেশ গঠনেআমরা স্থির সংকল্প করি| আর এভাবেই প্রভু রামজির দেখানো পথে আমাদেরকেও দেশের জন্যকোনো ইতিবাচক অবদান রাখতে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে|

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা|

বিজয়া দশমীতে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা|

A.D.