পিএমইন্ডিয়া
শ্রী রাজীব মেহঋষিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করতে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। ১৯৭৮ সালের রাজস্থান ক্যাডারের আইএএস শ্রী মেহঋষি এতদিন অর্থ মন্ত্রকাধীন অর্থনীতি বিষয়ক সচিবের দায়িত্ব পালন করছিলেন। আজকের থেকে দু’বছর মেয়াদকালের জন্য তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বে থাকবেন। স্বরাষ্ট্র সচিবের পদে যারা তাঁর পূর্বসূরি এল সি গোয়েল ব্যক্তিগত কারণে স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। শ্রী গোয়েলের এ সংক্রান্ত আবেদনও মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী।
SSS/SC/DM