পিএমইন্ডিয়া
পঞ্চদশঅর্থ কমিশন গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এই মর্মে এক প্রস্তাবঅনুমোদিত হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে। সংবিধানের ২৮০(১) অনুচ্ছেদ অনুযায়ী অর্থ কমিশন গঠন হল একটিসাংবিধানিক বাধ্যবাধকতা। পঞ্চদশ অর্থ কমিশনের আলোচ্য বিষয় ও কাজকর্ম সম্পর্কেযথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে স্থির হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
সংবিধানের২৮০(১) অনুচ্ছেদে সুস্পষ্টরূপে বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার দু’বছরের মধ্যেএবং পরবর্তীকালে প্রতি ৫ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা অবশ্য প্রয়োজন। তবে,রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে ৫ বছরের আগেও অর্থ কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করতেপারেন। এই বাধ্যবাধকতা অনুসারে, পূর্ববর্তী অর্থ কমিশন গঠনের ৫ বছরের মধ্যেই পরবর্তীঅর্থ কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়।
PG/SKD/DM/