পিএমইন্ডিয়া
পণ্যেরগুণগত মান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ওমালির মধ্যে স্বাক্ষরিত এক মউ আজ কর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয়মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার একবৈঠকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এবং মালি সাধারণতন্ত্রেরডিরেকশন ন্যাশনাল দ্য ইন্ডাস্ট্রিজ (এমএলআইএনডিআই)-এর মধ্যে সম্পাদিত এই চুক্তিপত্রটিতেঅনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বাক্ষরিতমউ-এর আওতায় পণ্যের গুণগত মান সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্যকাজে সাধারণ লক্ষ্য পূরণের ক্ষেত্রে এক ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে ভারত ওমালির মধ্যে । এর ফলে,পারস্পরিক বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় তথা বাণিজ্য প্রসারের বিষয়গুলিও বিশেষভাবেউৎসাহ লাভ করবে ।
PG/SKD/DM/