Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পনেরোটি ভারতীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান(আই.আই.আই.টি.)-কে জাতীয় গুরুত্বেরপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা


ভারতীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান(সরকারি-বেসরকারি অংশিদারিত্ব) বিল, ২০১৭ পাশ হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারেরবৈঠকে কিছু বিষয়ের অনুমোদন দিয়েছে| যেমন —

১) ভারতীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান (সরকারি-বেসরকারি অংশিদারিত্বে) বিল,২০১৭ উত্থাপনের অনুমোদন;

২) সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ক্ষেত্রে পনেরোটি ভারতীয় তথ্য-প্রযুক্তিপ্রতিষ্ঠানকে বিধিবদ্ধ মর্যাদা প্রদান এবং তাদেরকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানহিসেবে ঘোষণা;

৩) এই প্রতিষ্ঠানগুলির দ্বারা কোর্সগুলির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ডিগ্রিদেওয়ার ক্ষেত্রে সক্ষমতা প্রদান|

প্রস্তাবিত এই আই.আই.টি. পি.পি.পি. বিল, ২০১৭ – এ ক্ষেত্রে আর্থিক কোনো বিষয় নেই|এই বিল ভারতীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিকে (সরকারি-বেসরকারি অংশিদারিত্বে)জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে ডিগ্রি প্রদানে সক্ষম করবে| এর ফলে এইপ্রতিষ্ঠানগুলি জাতীয় গুরত্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মতবি.টেক., এম.টেক. অথবা পি.এইচ.ডি. ডিগ্রি প্রদান করতে পারবে| এর ফলে কাজের বাজারেএই ছাত্রছাত্রীদের সম্ভাবনা বাড়বে এবং দেশে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে গবেষণাকেশক্তিশালী করার জন্য যথেষ্ট সংখ্যায় ছাত্রছাত্রীদের আকৃষ্ট করবে|

শিল্প ও অর্থব্যবস্থায় দক্ষ প্রযুক্তিগত কর্মীর ক্রমবর্ধমান চাহিদাকে এইপ্রতিষ্ঠানগুলির প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পূরণ করা সম্ভব হবে| প্রতিটিপ্রতিষ্ঠানই লিঙ্গ, বর্ণ, ধর্ম, অক্ষমতা, বাসস্থান, জাতি, সামাজিক অথবা অর্থনৈতিকপ্রেক্ষাপটের ব্যতিরেকে সবার জন্য উন্মুক্ত| নিম্নলিখিত পনেরোটি প্রতিষ্ঠানই জাতীয়গুরুত্বের প্রতিষ্ঠান হচ্ছে|

অন্ধ্রপ্রদেশ (চিত্তুর), আসাম (গুয়াহাটি), গুজরাট (ভাদোদরা), হরিয়ানা(সোনিপাত), হিমাচলপ্রদেশ (উনা), ঝাড়খণ্ড (রাঁচি), কর্নাটক (ধারওয়াড়), কেরালা(কোট্টায়াম), মহারাষ্ট্র (নাগপুর ও পুনে), মনিপুর (সেনাপতি), রাজস্থান (কোটা),তামিলনাড়ু (তিরুচিরাপল্লি), উত্তরপ্রদেশ (লখনউ), পশ্চিমবঙ্গ (কল্যাণী)|