পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে পরিবারের অভিভাবিকা বিএল মাদার মরিয়াম থ্রেসিয়াকে ‘সন্ত’ উপাধি প্রদানের ঘোষণার সিদ্ধান্তের প্রশংসা করায় পবিত্র পরিবারের ধর্মসভা তাঁকে ধন্যবাদ জানিয়েছে।
পবিত্র পরিবারের ধর্মসভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঐ চিঠিতে পরিবারের সুপিরিয়র জেনারেল সিনিয়র উদয় সিএইচএফ লিখেছেন, “আপনি ‘মন কি বাত’ অনুষ্ঠানে পরিবারের অভিভাবিকা বিএল মরিয়াম থ্রেসিয়াকে ‘সন্ত’ উপাধি প্রদানের প্রশংসা জানিয়েছেন। এই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দূরদর্শী এই ‘সন্ত’ মহিলা ছিলেন রহস্যাবৃত, বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। আপনি নতুন ভারতীয় ‘সন্ত’ মরিয়াম থ্রেসিয়ার কর্মজীবনের উদাত্ত প্রশংসা করেছেন, যিনি ভালোবাসা, শান্তি ও শিক্ষার মাধ্যমে তাঁর আশপাশের পরিবারগুলির মানোন্নয়ন ঘটিয়েছেন। দেশ গড়ার কাজে এইভাবে তিনি অবদান রেখেছিলেন। মাননীয় মোদীজি, ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রশংসার বার্তা ছিল খুব হৃদয়গ্রাহী। আমাদের পরিবার এবং তার আশপাশের সকলে এরজন্য খুবই আনন্দিত।”
মরিয়াম থ্রেসিয়াকে ‘সন্ত’ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ঐ অনুষ্ঠানে বলেন, “আগামী ১৩ই অক্টোবর পরম পুজনীয় পোপ ফ্রান্সিস সিস্টার মরিয়াম থ্রেসিয়াকে ‘সন্ত’ ঘোষণা করবেন যা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের। আমি সিস্টার মরিয়াম থ্রেসিয়াকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই স্বীকৃতির জন্য আমাদের খ্রিষ্টান ভাই-বোন সহ সকল দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।”
CG/CB/DM/