পিএমইন্ডিয়া
পরম্পরাগত ওষুধের ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে ভারত ও কলম্বিয়ার মধ্যে সমঝোতাপত্র বা মউ সাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমতি দিয়েছে। বুধবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর ফলে কলম্বিয়ায় ভারতের পরম্পরাগত ওষুধ ব্যবহার বৃদ্ধি পাবে এবং এর প্রচারও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে, পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষনের জন্য বিশেষজ্ঞ বিনিময় সম্ভব হবে। এছাড়াও পরম্পরাগত ঔষধের ওপর গবেষনা ও আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতিতে নতুন নতুন উদ্ভাবন সম্ভব হবে।
CG /BD/NS