Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পরিকাঠামো ক্ষেত্রের প্রসার ও অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

পরিকাঠামো ক্ষেত্রের প্রসার ও অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

পরিকাঠামো ক্ষেত্রের প্রসার ও অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


গতকাল সন্ধ্যায় যোগাযোগ ক্ষেত্র সহ ডিজিটাল ও গ্রামীণ পরিকাঠামোর অগ্রগতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

যে সমস্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে এক হাজার দিনের মধ্যে তা পৌঁছে দেওয়ার কাজের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে বিশদ তথ্য তিনি চেয়ে পাঠান সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। উল্লেখ্য, বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত গ্রামগুলিতে এক হাজার দিনের মধ্যে তা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে। এই লক্ষ্যে পৌঁছতে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেন কাজের অগ্রগতির ওপর বিশেষ নজর রাখতে।

সারা দেশে মোবাইল সংযোগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি রেল এবং অন্যান্য যোগাযোগ পরিকাঠামো সহ সম্ভাব্য সহায়সম্পদের সাহায্যে দেশের প্রত্যন্ত মোবাইল সংযোগহীন অঞ্চলে এই পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের।

কল ড্রপের সমস্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে তিনি জানতে চান সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে। তিনি বলেন, এই সমস্যায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। তাই, তা দূর করে ভবিষ্যতে পরিসংখ্যানগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোন রকম সঙ্কট যাতে দেখা না দেয় তা নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী।

সৌরশক্তিচালিত প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কেও প্রধানমন্ত্রী খোঁজখবর নেন, বিশেষ করে, রেল স্টেশন ও বিমানবন্দরগুলিতে এ ধরণের প্রকল্পের হালহকিকৎ সম্পর্কে তিনি আধিকারিকদের কাছ থেকে জানতে চান। রেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিকে ত্বরান্বিত করার নির্দেশ দেন তিনি। এছাড়া, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক সংযোগ গড়ে তোলার প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামো গড়ে তুলতে অর্থের কোন অভাব নেই। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির দায়িত্ব হল বরাদ্দকৃত অর্থের যাতে ঠিকমতো সদ্ব্যবহার হয় তা নিশ্চিত করা।

PG/SKD/DM/… 25th August, 2015