পিএমইন্ডিয়া
পরিপূরক বনসৃজন তহবিল বিল, ২০১৫-এর সংশোধন সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি আজ এখানে অনুষ্ঠিত হয়।
বিলটি আইনে পরিণত হলে পরিপূরক বনসৃজন তহবিল পরিচালন ও পরিকল্পনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ৪০ হাজার কোটি টাকার মতো যে অর্থ এখনও অবশিষ্ট রয়ে গেছে তা আরও দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বিনিয়োগ করা যাবে। এই অর্থের সদ্ব্যবহার সম্ভব হলে বনসৃজন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের রূপায়ণ সঠিক সময়ে সম্পূর্ণ হবে। শুধু তাই নয়, এর ফলে একদিকে যেমন উৎপাদনশীল সহায়সম্পদের সৃষ্টি হবে, অন্যদিকে তেমনই দেশের পল্লী অঞ্চলে, বিশেষত অনগ্রসর আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে প্রচুর সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, এই সংশোধন কার্যকর হলেও অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে কোন দায়বদ্ধতা থাকবে না। জম্মু ও কাশ্মীর ছাড়া দেশের সর্বত্র এই আইনের আওতায় বনসৃজন কর্মসূচির রূপায়ণ সহজতর হয়ে উঠবে।
PG/SKD/DM/S