Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পরিবেশগত ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতামূলক সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) বৈঠকে ভারত ও জাপানের মধ্যে পরিবেশমূলক কর্মপদ্ধতি সংক্রান্ত সমঝোতাপত্রে অনুমোদন মিলেছে। উল্লেখ করা যেতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় গত ২৯ অক্টোবর এই সহযোগিতা-সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল।

এই সমঝোতাপত্রের ফলে দুই দেশের মধ্যে পরিবেশের সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু পরিচালনার মতো বিষয়গুলিতে আরও দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি পাবে। এমনকি, এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তি বিনিময়ের পথও প্রশস্ত হবে।

পরিবেশ অবক্ষয়ের প্রভাব সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের ওপর সবচেয়ে বেশি পড়ে। আশা করা হচ্ছে, এই সমঝোতার ফলে পরিবেশের আরও ভালো সুরক্ষা ও সংরক্ষণ তথা জলবায়ু পরিবর্তনের কার্যকর মোকাবিলা এবং জীববৈচিত্র্যের সংরক্ষণের আরও ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ও শ্রেষ্ঠ পন্থাপদ্ধতিগুলির আহরণ আরও সহজলভ্য হয়ে উঠবে।

SSS/BD/DM