Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পরিষেবার সেরা ক্ষেত্রগুলোর জন্যকর্ম পরিকল্পনার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বারোটি ‘চিহ্নিত সেরা পরিষেবাক্ষেত্র’কে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য বাণিজ্য বিভাগের প্রস্তাবকে অনুমোদন দিল| এইক্ষেত্রগুলোর উন্নয়ন এবং সম্ভাবনাকে আরও বৃদ্ধি করার জন্যই এই উদ্যোগ| এই বারোটিক্ষেত্রের মধ্যে রয়েছে: তথ্য প্রযুক্তি ও তথ্য-প্রযুক্তি নির্ভর পরিষেবা (এই.টি.এন্ড আই.টি.ই.এস.), পর্যটন ও আতিথেয়তা পরিষেবা, স্বাস্থ্যমূল্য পর্যটন, পরিবহন ওসংলিষ্ট পরিষেবা, হিসাবরক্ষণ ও অর্থ পরিষেবা, অডিও-ভিস্যুয়াল পরিষেবা, আইনিপরিষেবা, যোগাযোগ পরিষেবা, নির্মাণ ও সম্পর্কযুক্ত প্রকৌশলী পরিষেবা, পরিবেশগতপরিষেবা, অর্থনৈতিক পরিষেবা এবং শিক্ষা পরিষেবা|

এছাড়াচিহ্নিত সেরা পরিষেবা ক্ষেত্রের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা ও রূপায়ণ করার জন্যবর্তমানের লভ্য খসড়া পরিকল্পনাকে ব্যবহার করতে এই ক্ষেত্রগুলোর সংলিষ্টমন্ত্রক/বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা| ক্যাবিনেট সচিবের অধীনস্ত ‘কমিটি অফসেক্রেটারিজ’ (সি.ও.এস.)-এর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট মন্ত্রক/বিভাগ কর্মপরিকল্পনা এবং রূপায়ণের সময়সীমা চূড়ান্ত করবে|

এইউদ্যোগের ফলে ভারতের পরিষেবা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাবের বৃদ্ধি ঘটবে এবংযা থেকে জি.ডি.পি.’র বৃদ্ধি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বিশ্ব বাজারেরফতানি বৃদ্ধিতে সহায়ক হবে| ভারতে পরিষেবা ক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা রয়েছে| এই সেরাক্ষেত্রগুলোর কর্মপরিকল্পনার জন্য সহায়ক উদ্যোগ হিসেবে ৫০০০ কোটি টাকার একনির্দিষ্ট তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে| পরিষেবা ক্ষেত্রগুলো দেশেরজি.ডি.পি.র বৃদ্ধি, রফতানি, কর্মসংস্থান সৃষ্টি, উত্পাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণঅবদান রাখায় এই পদক্ষেপ পরিষেবা ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে|

২০২২সালে দেশের স্বাধীনতার ৭৫ তম জয়ন্তী| এই সময়ের মধ্যে প্রতিটি সংশ্লিষ্টমন্ত্রক/বিভাগ কর্ম পরিকল্পনা তৈরি করতে এবং তা রূপায়ণের জন্য একটি লক্ষ্য নিয়েএগিয়ে যেতে হবে| বিশ্বের পরিষেবা ক্ষেত্রের তুলনায় ভারতের পরিষেবা মাত্র ৩.৩শতাংশ| এটা ২০১৫ এর হিসেব| ২০১৪ সালে তা ছিল ৩.১ শতাংশ| ২০২২ সালের জন্য তাইলক্ষ্যমাত্র ধরা হয়েছে ৪.২ শতাংশ|

A.D.