পিএমইন্ডিয়া
২০০৮-এরপরিসংখ্যানগত তথ্য সংগ্রহ সম্পর্কিত আইনটির পরিধির আওতায় জম্মু ও কাশ্মীরকে নিয়েআসার জন্য সংসদে একটি বিল পেশ করার প্রস্তাব বুধবার অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই সংশোধনেরফলে জম্মু ও কাশ্মীরের পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ পদ্ধতিটি আরও শক্তিশালী হয়ে উঠবেবলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গতউল্লেখ্য, দেশের অর্থনীতি, জনগোষ্ঠী, সামাজিক প্রেক্ষাপট, বিজ্ঞান প্রচেষ্টা এবংপরিবেশগত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের লক্ষ্যে পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ আইন, ২০০৮বলবৎ করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর রাজ্য ছাড়া দেশের অন্যত্র এই আইনটি এতদিনপ্রযোজ্য ছিল। অন্যদিকে, পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ আইন, ২০০৮ এবং জম্মু ওকাশ্মীরের পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ আইন, ২০১০ সাংবিধানিক দিক থেকে কেন্দ্রীয়তালিকাভুক্ত বিষয়গুলির ক্ষেত্রে একত্রে প্রযোজ্য নয়। এর ফলে, আইনগত দিক থেকে একবিশেষ শূন্যতা বা ঘাটতি এতদিন অনুভূত হচ্ছিল। এই অভাব বা ঘাটতি পূরণের লক্ষ্যেইআইনটি সংশোধনের প্রস্তাব পেশ করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে।
PG/SKD/SB