Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্তুগালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী আন্তোনীয় কোস্তা এবং তাঁর দল পার্তিদো সোশিয়ালিস্তার বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা


পোর্তুগালের প্রধানমন্ত্রী মিঃ আন্তোনীয় কোস্তা এবং তাঁর দল পার্তিদো সোশিয়ালিস্তার সে দেশের সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানিয়েছেন। পর্তুগালের প্রধানমন্ত্রী মিঃ আন্তোনীয় কোস্তাও এর জন্য শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “পার্তিদো সোশিয়ালিস্তা এবং আমার বন্ধু মিঃ আন্তোনীয় কোস্তাকে পর্তুগালের সংসদীয় নির্বাচনে ভালো ফল করার জন্য অভিনন্দন। ভারত-পর্তুগাল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য অপেক্ষায় থাকব।”

CG/CB/DM