Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্যটন ক্ষেত্রে ভারত-উজবেকিস্তান চুক্তি স্বাক্ষরে মন্ত্রিসভার অনুমোদন


পর্যটন ক্ষেত্রে ভারত ও উজবেকিস্হানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি জানিয়েছে। আগামী পয়লা অক্টোবর উজবেকিস্তানের এক প্রতিনিধিদলের ভারত সফরকালে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের ফলে উজবেকিস্তান থেকে ভারত বিদেশী পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ দেশে অর্থনৈতিক বিকাশ এবং কর্মসংস্হনও হবে। ভারত-উজবেকিস্হান সমঝোতাপত্র স্বাক্ষরিত হলে পর্যটন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা সম্ভব হবে, যার ফলে এই ক্ষেত্রে দু’দেশে সংশ্লিষ্ট সবপক্ষ উপকৃত হবে।
***

CG/SC/NS/