Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্যটন ক্ষেত্রে ভারত ও কলম্বিয়ার মধ্যে মৌ স্বাক্ষরের অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও কলম্বিয়ার মধ্যে পর্যটনে সহযোগিতার ক্ষেত্রকে আরও শক্তিশালী করার জন্য সমঝোতা পত্র (মৌ) স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে| ভারতের পর্যটন মন্ত্রনালয় ও কলম্বিয়ার বানিজ্য, শিল্প ও পর্যটন মন্ত্রকের মধ্যে হবে এই চুক্তি|

এই সমঝোতা পত্রের মূল বিষয়গুলি হচ্ছে :-

ক) পর্যটনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি|

খ) পর্যটন সংশ্লিষ্ট তথ্য ও ডেটা’র আদান-প্রদান|

গ) হোটেল ও ট্যুর অপারেটর সহ পর্যটনের ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতার বিষয়কে উৎসাহিত করা|

ঘ) মানব সম্পদ উন্নয়নে সহযোগিতায় বিনিময় কর্মসূচির সূচনা|

ঙ) দু’দিক থেকেই পর্যটনে উৎসাহ দিতে ট্যুর অপারেটর/ সংবাদ মাধ্যম/ বিশেষজ্ঞদের মধ্যে সফরের কর্মসূচি|

চ) উৎসাহ দান, প্রচার, পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পরিচালনার বিষয়গুলি নিয়ে পরস্পরের অভিজ্ঞতার আদান-প্রদান|

ছ) দু’দেশের পক্ষ থেকেই দু’দেশে ভ্রমন মেলা/ প্রদর্শনীতে অংশগ্রহণ|

দু’দেশের মধ্যেই উষ্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে| এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে বৈশ্বিক ও পারস্পরিক নানা বিষয় নিয়ে মতামত বিনিময়ের সম্পর্কে পরিনত করা যেতে পারে| আর পর্যটনের ক্ষেত্রে মৌ চুক্তি এই দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার এক মাধ্যম হতে পারে|

SC/AD/DSC/ S