Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্যটন ক্ষেত্রে ভারত ও বুলগেরিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদে মউ স্বাক্ষরে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


 

পর্যটনে সহযোগিতা সম্প্রসারণ করতে ভারত ও বুলগেরিয়ার মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকটি হয়।

প্রসঙ্গত, উল্লিখিত দু’দেশের মধ্যে পর্যটনে উৎসাহ দিতে সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল। সমঝোতাপত্র স্বাক্ষরের অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলির মধ্যে রয়েছে পর্যটন সংক্রান্ত তথ্য দু’দেশের মধ্যে বিনিময় করা, পর্যটনের সঙ্গে যুক্ত হোটেল এবং ট্যুর অপারেটর সহ অন্যান্য অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়ানো, মানবসম্পদ উন্নয়নের সহযোগিতার জন্য বিনিময় কর্মসূচি শুরু করা, দু’দেশের ট্যুর অপারেটর এবং অন্যান্য মতামতদাতাদের মধ্যে বিনিময় সফর ত্বরান্বিত করা যাতে দ্বিপাক্ষিক পর্যটন আরও গুরুত্ব পায়। নিরাপদ, সম্মানীয় এবং ধারাবাহিক পর্যটন ত্বরান্বিত করা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৪-এর মে মাসের ২৬ তারিখ পর্যটন ক্ষেত্রে ভারত ও বুলগেরিয়ার মধ্যে সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

CG/SSS/DM