Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত ও পারাগুয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


ভারত ও পারাগুয়ের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে গত ২৭শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এই মউ স্বাক্ষরের মূল উদ্দেশ্যগুলি হ’ল – পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো; পর্যটন সংক্রান্ত তথ্য আদান-প্রদান; হোটেল, ট্যুর অপারেটর ও বিমান সংস্থা সহ পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে উৎসাহদান; মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বিনিময় কর্মসূচি চালু করা; পর্যটন ও আতিথেয়তা ক্ষেত্রে বিনিয়োগ; উভয় পক্ষের মধ্যে পর্যটনের প্রসারে ট্যুর অপারেটর, মিডিয়া ও নীতি-প্রণেতাদের জন্য একে অপরের দেশ ভ্রমণ; পর্যটনের প্রসারে আকর্ষণীয় জায়গাগুলির আরও বেশি প্রচার, উন্নয়ন তথা সুষ্ঠু পরিচালনার মতো ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়; একে অপরের দেশে ভ্রমণ মেলা বা প্রদর্শনীগুলিতে অংশগ্রহণ এবং নিরাপদ ও সুরক্ষিত, সম্মানজনক ও সুস্থায়ী পর্যটনের প্রসার।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে, পারাগুয়ে থেকে ভারতে আগত পর্যটকের সংখ্যা বৃদ্ধি করতেও সাহায্য করবে। পক্ষান্তরে আর্থিক ও কর্মসংস্থানের দিক থেকে উভয় দেশই লাভবান হবে। পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকল পক্ষের পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদী পর্যটন-সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রেও এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে।

CG/BD/SB