পিএমইন্ডিয়া
অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি, পশ্চিমবঙ্গের কল্যাণী এবং মহারাষ্ট্রের নাগপুরের তিনটি নতুন এইম্স-এর ডিরেক্টরঅর্থাৎ, অধিকর্তা পদ সৃষ্টির একটি প্রস্তাব আজ এখানে অনুমোদন লাভ করল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। অধিকর্তাদের পদ তিনটি গঠিত হবে সংশোধন-পূর্ব বেতনক্রম ৮০ হাজার টাকায়। এরসঙ্গে নন-প্র্যাক্টিসিং ভাতাও যুক্ত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৫৬-রএইম্স আইনে (যা পরবর্তীকালে সংশোধন করা হয় ২০১২ সালে), প্রতিটি এইম্স-এর জন্যএকজন করে মুখ্য প্রশাসনিক আধিকারিক, অর্থাৎ সিইও নিয়োগের সংস্থান রয়েছে।তিনিই সংস্থারডিরেক্টর পদে নিযুক্ত হবেন। এইম্স-এর সংস্থা এবং পরিচালন কর্তৃপক্ষের সচিবহিসেবেও কাজ করবেন নিযুক্ত অধিকর্তা।
নতুনতিনটি এইম্স-এর জন্য অধিকর্তার পদগুলি অনতিবিলম্বেই পূরণ করা হবে বলে সিদ্ধান্তনেওয়া হয়েছে।
প্রসঙ্গতউল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার দুটি পৃথক দিক রয়েছে। তার মধ্যেএকটি হল এইম্স-এর মতো উন্নতমানের চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্যটি হল সরকারি মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানগুলির মান আরওউন্নত করে তোলা। এই কর্মসূচির আওতায় এইম্স স্থাপিত হয়েছে ভুবনেশ্বর, ভোপাল,রায়পুর, যোধপুর, ঋষিকেশ এবং পাটনায়। অন্যদিকে, রায়বেরিলিতেও একটি এইম্স স্থাপনেরকাজ বর্তমানে চলছে।দু’বছর আগে, অর্থাৎ ২০১৫ সালে মহারাষ্ট্রের নাগপুর,পশ্চিমবঙ্গের কল্যাণী এবং অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরিতে তিনটি এইম্স স্থাপনেরপ্রস্তাবে মঞ্জুরি দেওয়া হয়। অন্যদিকে, ২০১৬-তে ভাতিন্ডা ও গোরখপুর এবং বর্তমানবছরে অসমে এইম্স গড়ে তোলার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। নাগপুর, কল্যাণী এবংমঙ্গলগিরির তিনটি নতুন এইম্স-এর ব্যবহারিক পরিকাঠামো গঠনের কাজে প্রয়োজনীয় সমস্তরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
PG/SKD/DM/