Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য অংশগুলি সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় পশ্চিম এশিয়ার বর্তমান সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য অংশগুলি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

এক্স হ্যান্ডলে তিনি একাধিক পোস্টে বলেছেন, 

“আলোচনা ও কূটনীতির মাধ্যমে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনাই ভারতের লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা সবপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি।”

“প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতে তেল ও গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশবাসী এই ধরনের প্রতিটি চেষ্টার সুফল দেখতে পাচ্ছেন।”

“আসন্ন বপন মরশুমে আমাদের কৃষক ভাই-বোনেরা এই সঙ্কটের কারণে যাতে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি।”

“বর্তমান সঙ্কট ‘টিম ইন্ডিয়া’-র কাছেও এক বিরাট পরীক্ষা। রাজ্য সরকারগুলির কাছে আমার বিশেষ অনুরোধ, এই উদ্যোগকে সফল করতে সাহায্য করুন…।”

দেশের মানুষের কল্যাণই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শক্তি।”

 

SC/MP/SB…