Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাকিস্থান থেকে ফিরে এসে গীতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

ভিন্নরকমভাবে সক্ষম মেয়ে গীতা, যে বহু বছর আগে এক দুর্ঘটনাবলে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পরেছিল, সে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে| সেদিন সকালবেলার দিকেই সে ভারতে ফিরেছে|

গীতা তাঁকে উষ্ণ আলিঙ্গন করলে প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়ে বলেন, “গীতা, তোমার দেশে ফিরে আসাকে স্বাগত জানাই”| তিনি গীতাকে আশ্বাস দেন যে, তাঁর পরিবারকে খুঁজে বের করতে সব রকমের উদ্যোগ নেওয়া হবে এবং যাতে তাঁকে ভালোভাবে দেখাশোনা করার ভালো ব্যবস্থা হয় সেব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে| প্রধানমন্রী বলেন, “ভারতের সবাই তোমার খেয়াল রাখবে”|

পাকিস্তানে বহু বছর ধরে থাকাকালে গীতাকে স্নেহ ও ভালবাসা দিয়ে দেখাশোনা করার জন্য করাচির এধি ফাউনডেশন–এর প্রতিষ্ঠাত্রী শ্রীমতি বিলকিস বানো এধির প্রশংসা করেন প্রধানমন্ত্রী|

প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, ভারত এই প্রশংসার প্রতীক হিসেবে এধি ফাউনডেশনকে ১ কোটি টাকা দেবে, এটা শুধুমাত্র গীতাকে দেখাশোনা করেছে বলে নয়, বরং ফাউনডেশন যে সমস্ত চমৎকার কাজ করে চলেছে তার জন্য|

শ্রীমতি বিলকিস বানো এধি গুজরাটের জুনাগড়ের বান্তয়ায় জন্ম নিয়েছিলেন, এটা জেনে প্রধানমন্ত্রী তাঁকে তাঁর পরিবার সহ জুনাগড় সফর করার আমন্ত্রণ জানান|

এই সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ| তিনিও গীতার প্রতি এত বছর ধরে স্নেহ ও মমতা দেখানোর জন্য শ্রীমতি বিলকিস ও এধি ফাউনডেশনের অত্যন্ত প্রশংসা করেন|

SC/ND/DSC/S