Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে আগত শরণার্থীপরিবারগুলিকে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের আওতায় পুনর্বাসন কর্মসূচিতে অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


পাকিস্তানঅধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ছাম্ব এলাকা থেকে আগত শরণার্থী পরিবারগুলিকে দু’হাজারকোটি টাকার কেন্দ্রীয় সহায়তাদানের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।বর্তমানে এই ধরণের শরণার্থী পরিবারগুলির সংখ্যা ৩৬৩৮৪, যাঁদের এই কেন্দ্রীয় সহায়তাদেওয়া হবে জম্মু ও কাশ্মীরের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন প্যাকেজের আওতায়। গতবছর নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্যাকেজের কথা ঘোষণাকরেছিলেন।

প্রধানমন্ত্রীঘোষিত প্যাকেজ অনুযায়ী প্রতিটি শরণার্থী পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ ৫০ হাজার টাকারআর্থিক সহায়তা। এর সাহায্যে তাঁরা আয় ও জীবার্জনের নতুন উপায় খুঁজে নিতে পারবে।প্যাকেজের অর্থ তুলে দেওয়া হবে জম্মু ও কাশ্মীর সরকারের হাতে। প্রত্যক্ষ সুফলহস্তান্তর ব্যবস্থায় রাজ্য সরকার ঐ অর্থ পৌঁছে দেবে শরণার্থী পরিবারগুলির কাছে।

প্রসঙ্গতউল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর হাজার হাজার পরিবার পাক অধিকৃত জম্মু ওকাশ্মীর এলাকা থেকে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর রাজ্যটিতে। পরবর্তীকালে ১৯৬৫ এবং১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় জম্মু ও কাশ্মীরের ছাম্ব নিয়াবত অঞ্চল থেকেউদ্বাস্তু রূপে প্রবেশ করে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে। এই সমস্ত শরণার্থীপরিবারগুলির দুর্দশা লাঘবের জন্য কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর সরকার সময়েসময়ে তাঁদের নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে এসেছে।

PG/SKD/SB