পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় পাঞ্জাবের ভাতিন্ডায় একটি এইম্স স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার এখানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তাবিত এইম্স-এ গড়ে তোলা হবে ৭৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল যেখানে আপৎকালীন পরিষেবা, ট্রমা রোগীদের চিকিৎসা,আয়ূষের জন্য পৃথক শয্যা, ব্যক্তিগত রোগীদের জন্য শয্যা, আই সি ইউ এবং সুপারস্পেশালিটি হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা যুক্ত থাকবে। এছড়াও, প্রস্তাবিত এইম্স-এস্থাপন করা হবে একটি প্রশাসনিক ব্লক, আয়ূষ ব্লক, প্রেক্ষাগৃহ, রাত্রিকালীন আশ্রয়,হোস্টেল এবং আবাসিক সুযোগ-সুবিধা।
ভাতিন্ডায় এই প্রকল্প গড়ে তুলতেব্যয় হবে ৯২৫ কোটি টাকা। বেতন ও মজুরি এবং রক্ষণাবেক্ষণ ও পরিচালনের ব্যয় এর মধ্যেঅবশ্য অন্তর্ভুক্ত নেই। এই খাতে অতিরিক্ত ব্যয় বহন করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রকের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় এইম্স-এরঅনুকূলে পরিকল্পনা বরাদ্দের অর্থ থেকে।
প্রকল্প অনুমোদনের চার বছরের মধ্যেএই প্রকল্পটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। পাঞ্জাব সহ সন্নিহিত অঞ্চলের জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন এইম্স পুরোপুরি চালু হয়ে গেলে।
PG/SKD/SB