Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাঞ্জাবের ৭২ একরেরও বেশি জমি লিজ মুক্ত করে রাজ্যের পশুপালন দপ্তরকে হস্তান্তর


পাঞ্জাবের নাভায় ৭২ একরেরও বেশি জমি সেন্ট্রাল ইন্সটিটিউট ফর রিসার্চ অন বাফেলোস (সি.আই.আর.বি.)-র কাছ থেকে লিজ মুক্ত করে পাঞ্জাবের পশুপালন দপ্তরকে হস্তাস্তরের বিষয়টি আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ ৭২ একরের মতো জমি সি.আই.আর.বি.’র ক্যাম্পাসের অরণ্য এলাকা এবং মূল জলস্রোত সংলগ্ন এলাকায় অবস্থিত। পাতিয়ালার রাউনি’তে অত্যাধুনিকভাবে গড়ে তোলা গবাদি পশু ক্ষেত্রটি পশুপালনের কাজেই ব্যবহার করা হবে।

তবে, ঐ জমি লিজ মুক্ত করার একটি অন্যতম শর্ত হল এই যে, শুধুমাত্র গবাদি পশুর খাদ্য উৎপাদন ও মজুতের একটি ক্ষেত্র হিসেবেই ঐ জমি ব্যবহার করা হবে – এই মর্মে পাঞ্জাব সরকারকে চুক্তিবদ্ধ হতে হবে। পাঞ্জাবে পশুখাদ্য উৎপাদনের ক্ষেত্রে উন্নয়ন সংক্রান্ত যাবতীয় গবেষণার কাজে সি.আই.আর.বি. এবং আই.সি.এ.আর. প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাবে। তবে, এজন্য ঐ সংস্থাগুলি কোনও রকম ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে না।

উল্লেখ্য, একটি অত্যাধুনিক গবাদি পশুপালন ক্ষেত্র গড়ে তোলার জন্য ইতিমধ্যেই বরাত দিয়েছে পাঞ্জাব সরকার এবং তা গড়ে তোলার কাজও চলছে পুরোদমে। এখনও পর্যন্ত মাত্র ৩০০টি গবাদি পশু পালন ও গো-খাদ্য উৎপাদনে উপযোগী জমি রয়েছে ঐ ক্ষেত্রটির। এই কারণেই সি.আই.আর.বি.’কে লিজ দেওয়া জমি ফেরত চেয়েছিল পাঞ্জাব সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রাউনির অত্যাধুনিক গবাদি পশুপালন ক্ষেত্রটির চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/SB/S