Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাঠানকোটে সন্তাসবাদী হানার তীব্র নিন্দা করলেন আফগানিস্তানের রাষ্ট্রপতি


আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেন আফগানিস্তানের রাষ্ট্রপতি শ্রী আশরফ গনি। তিনি পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা করেন এবং শহীদ হওয়া সৈনিকদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানান। এ প্রসঙ্গে তিনি মাজার-এ-শরিফ-এ উগ্রপন্থী হানার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতে ঘটে যাওয়া আজকের ভূমিকম্পে জীবন ও সম্পত্তি হানির ব্যাপারেও সমবেদনা জানান।

সন্তাসবাদী আক্রমণ এবং ভূমিকম্পে জীবনহানির ঘটনায় রাষ্ট্রপতি গনির সমবেদনা জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে, তিনি মাজার-এ-শরিফে সন্তাসবাদী আক্রমণ বীর-বিক্রমে মোকাবিলা করায় আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শ্রী গনিকে জানান, ভারত সর্বদা আফগানিস্তানের জনগণের পাশে থাকবে।

SSS/SB/S