Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাঠানকোট বিমান ঘাঁটিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাঠানকোট বিমান ঘাঁটিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাঠানকোট বিমান ঘাঁটিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


সম্প্রতি সন্ত্রাসবাদীদের আক্রমণ কবলিত পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই ধরনের একটি গুরুতর সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা ও প্রতিরোধে প্রতিরক্ষা বাহিনীর সেনা ও জওয়ান-কর্মীদের বিশেষ তৎপরতার কথা সবিস্তারে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাহিনীর পদস্থ আধিকারিকরা।

বিমান ঘাঁটির যে যে এলাকায় সন্ত্রাসবাদীরা আক্রমণ চালিয়েছিল সেগুলি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আকাশপথেও সীমান্ত অঞ্চলটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল, স্থল ও বিমানবাহিনীর দুই প্রধান এবং এন এস জি ও বি এস এফ-এর আধিকারিকরা।

PG/SKD/DM…..11th January, 2016