পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত পাণ্ডবাণী গায়িকা তিজান বাঈ জির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী মন্তব্য করেছেন যে, তিজান বাঈ জি তাঁর অনবদ্য পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের পাণ্ডবাণী লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি দান করেছেন।
প্রধানমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন:
প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তিজান বাঈ জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর অনবদ্য পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের এই লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি দান করেছেন। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি!
SC/SB/AS
सुप्रसिद्ध पंडवानी गायिका तीजन बाई जी के निधन से अत्यंत दुख हुआ है। उन्होंने छत्तीसगढ़ की इस लोक कला को अपनी भव्य प्रस्तुति से दुनियाभर में एक विशिष्ट पहचान दिलाई। उनका जाना कला एवं संस्कृति जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और…
— Narendra Modi (@narendramodi) July 5, 2026