Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পারস্পরিকসহযোগিতা ও কারিগরি সহায়তা প্রসারের লক্ষ্যে ভারতের সেবি এবং জিব্রাল্টারেরএফএসসি-এর মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


সিকিউরিটিজঅ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র সঙ্গে জিব্রাল্টারের ফিনান্সিয়ালসার্ভিস কমিশন (এফএসসি)-এর পারস্পরিক সহযোগিতা ও কারিগরি সহায়তার লক্ষ্যে এক মউস্বাক্ষরের প্রস্তাব বুধবার অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

এইদুটি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক মউ স্বাক্ষরের ফলে আরওপ্রসার লাভ করবে বলে আশা করা হচ্ছে। দু’দেশের শেয়ার বাজারের প্রসার ও বিকাশেরউপযোগী পরিস্থিতি গড়ে তুলতেও মউ স্বাক্ষরের ঘটনা বিশেষভাবে সাহায্য করবে।

মউস্বাক্ষরের পরিপ্রেক্ষিতেদুটি সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের কাঠামোটিও আরও মজবুতহয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যার ফলে, মূল্য সংযোজন ঘটবে সেবি এবং এফএসসি-র পারস্পরিকবৈদেশিক সহযোগিতা এবং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়দায়িত্ব পালনের ক্ষেত্রেও।

PG/SKD/DM/