Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পারাদীপ শোধনাগারটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

পারাদীপ শোধনাগারটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

পারাদীপ শোধনাগারটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী


অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা ওড়িশার পারাদীপ শোধনাগারটি রবিবার জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এই উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এই ধরনের একটি সরকারি কর্মসূচিতে ব্যাপক জনসমাবেশ দেখে তিনি আপ্লুত।

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিজু পট্টনায়েকের কথা প্রসঙ্গত স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পারাদীপ এখন থেকে হয়ে উঠবে ‘বিকাশ দ্বীপ’, অর্থাৎ, রাজ্যের জনসাধারণের জন্য বিকাশ তথা উন্নয়নের দ্বীপভূমি। এখন থেকে যুবসমাজের কাছে পৌঁছে যাবে কর্মসংস্থানের সুযোগ এবং রান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহারকারী দেশের দরিদ্র মহিলাদের জন্য সম্প্রসারিত হবে এল পি জি-র সুযোগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ এবং ‘মুদ্রা’ কর্মসূচির মাধ্যমে উপকৃত হচ্ছেন দেশের যুব ও তরুণ সমাজ।

শোধনাগার উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন মূল নিয়ন্ত্রণ কক্ষটি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডম্যাক্স ইউনিটটিও পরিদর্শন করেন তিনি। শোধনাগার প্রকল্পটিতে ইন্ডম্যাক্স-এর উৎপাদনক্ষমতা ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির একটি উজ্জ্বল নিদর্শন বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM