Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পি ভি নরসিংহ রাও-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করলেন প্রধানমন্ত্রী


প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিংহ রাও-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

শ্রী মোদী বলেন, “পি ভি নরসিংহ রাও-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি। একজন বিশিষ্ট পণ্ডিত, অভিজ্ঞ প্রশাসক হিসেবে তিনি দেশকে আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাতীয় অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকাগুলির জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

SSS/BD/DM